Why a promotional umbrella keeps advertising long after the campaign ends
Most advertising stops working the day you stop paying for it. A poster comes down, a boosted post ends, a leaflet goes in the bin. An umbrella is different, because the person who receives it keeps using it.
It goes where your customers go
A billboard reaches only the people who pass one road. An umbrella leaves the shop with a dealer, crosses the bazaar, waits at a bus stand and stands open outside an office. Every time it opens, your logo is at eye level for everyone nearby.
People keep it
In Bangladesh an umbrella is used in the rain and in the summer sun, so it is needed for much of the year. A useful gift is not thrown away. That is why companies choose umbrellas for dealer programmes, retailer gifts and field staff.
The print area is large
A pen or a keyring gives your logo a few millimetres. A straight umbrella gives you eight wide panels. You can repeat the logo, add a slogan, or use two brand colours on alternating panels so the umbrella is recognisable from a distance.
What makes it work
- Use your real brand colours on the canopy, not a random stock colour.
- Keep the logo big and simple so it reads from across a street.
- Choose a frame that survives wind. A broken umbrella carries your name too.
If you are planning a campaign, send us your logo and quantity and we will quote for it.
ক্যাম্পেইন শেষ হওয়ার পরেও প্রমোশনাল ছাতা কেন বিজ্ঞাপন চালিয়ে যায়
বেশিরভাগ বিজ্ঞাপন টাকা দেওয়া বন্ধ করলেই থেমে যায়। পোস্টার নেমে যায়, বুস্ট করা পোস্ট শেষ হয়, লিফলেট ডাস্টবিনে যায়। ছাতা আলাদা, কারণ যিনি এটা পান তিনি এটা ব্যবহার করতে থাকেন।
আপনার কাস্টমার যেখানে যায়, ছাতাও সেখানে যায়
বিলবোর্ড শুধু একটা রাস্তার মানুষের কাছে পৌঁছায়। ছাতা ডিলারের সাথে দোকান থেকে বের হয়, বাজার পার হয়, বাসস্ট্যান্ডে দাঁড়ায়, অফিসের সামনে খোলা থাকে। যতবার খোলে, আশপাশের সবার চোখের সামনে আপনার লোগো থাকে।
মানুষ এটা রেখে দেয়
বাংলাদেশে ছাতা বৃষ্টিতেও লাগে, গরমের রোদেও লাগে, তাই বছরের অনেকটা সময় এর দরকার হয়। কাজের জিনিস কেউ ফেলে দেয় না। এজন্যই কোম্পানিগুলো ডিলার প্রোগ্রাম, রিটেইলার গিফট আর মাঠকর্মীদের জন্য ছাতা বেছে নেয়।
প্রিন্টের জায়গা অনেক বড়
কলম বা চাবির রিংয়ে লোগোর জন্য কয়েক মিলিমিটার জায়গা থাকে। একটা সোজা ছাতায় থাকে আটটা চওড়া প্যানেল। লোগো বারবার বসানো যায়, স্লোগান দেওয়া যায়, অথবা দুই রঙের প্যানেল ব্যবহার করে দূর থেকেই ব্র্যান্ড চেনানো যায়।
যা খেয়াল রাখলে কাজ হয়
- ছাতায় আপনার ব্র্যান্ডের আসল রং ব্যবহার করুন।
- লোগো বড় আর সহজ রাখুন, যাতে রাস্তার ওপার থেকেও পড়া যায়।
- বাতাসে টেকে এমন ফ্রেম নিন। ভাঙা ছাতাতেও আপনার নামই থাকে।
ক্যাম্পেইনের পরিকল্পনা থাকলে লোগো আর পরিমাণ পাঠান, আমরা দাম জানিয়ে দেবো।





